দ্বিতীয় নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ নেতা আবদুল রহমান মুস্তাফা মোহাম্মদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তিনি আবু আলা আল-আফরি নামেও পরিচিত। উত্তর ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় কয়েকজন সঙ্গীসহ আফরির মৃত্যু হয় বলে জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তাহসিন ইব্রাহিম বলেন, হামলার সময় আফরি তাল আফরার এলাকার একটি মসজিদে বৈঠক করছিলেন। পশ্চিমা হামলায় শীর্ষ নেতা বাগদাদি আহত হওয়ার পর আফরি ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছিলেন বলে সম্প্রতি জানা গিয়েছিল। বিবিসি