দ্বিতীয় প্রজন্মের টিকার আগে স্বাভাবিক হবে না দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিল গেটস
ফাইল ছবি।

করোনাভাইরাসের মহামারির কারণে বিশ্বের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এই মহামারি এখনো বিদ্যমান। তবে এর প্রকোপ উপেক্ষা করে অনেক দেশই স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু এরই মধ্যে হতাশার কথা শোনালেন খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলেছেন, বিশ্বজুড়ে জীবনযাত্রা তখনই স্বাভাবিক হবে, যখন কোভিড-১৯-এর দ্বিতীয় প্রজন্মের টিকা আসবে।

করোনার টিকা নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসির সঙ্গে কথা বলেছেন বিল গেটস। হিন্দুস্তান টাইমস–এর খবরে বলা হয়েছে, এনবিসির টেলিভিশনের ওই অনুষ্ঠানে বিল গেটস বলেন, দ্বিতীয় প্রজন্মের টিকা যখন পর্যাপ্ত হারে পাওয়া যাবে, তখন কোভিড-১৯–সংক্রান্ত সংকটগুলো কেটে যাবে। তবে প্রথম প্রজন্মের টিকা দিয়ে স্বাভাবিক অবস্থা ফিরবে না।

যদিও এর আগে বিল গেটস বলেছিলেন, কোভিড-১৯-এর টিকা কার্যকর হলে ধনী দেশগুলোর পরিস্থিতি ২০২১ সাল নাগাদ স্বাভাবিক হয়ে যেতে পারে। এর জন্য দ্রুতই টিকা প্রস্তুত হতে হবে এবং টিকা বিতরণও ঠিকঠাকভাবে হতে হবে।

এই মহামারি ঠেকাতে টিকার জন্য অপেক্ষা করছে বিশ্ব। টিকা উৎপাদনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাজও চালিয়ে যাচ্ছে।

গত মাসে টিকার পরিস্থিতি নিয়ে হিন্দুস্তান টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বিল গেটস। তখন তিনি বলেছিলেন, ‘এই টিকা কত
দিন সুরক্ষা দেবে তা নিয়ে শিগগিরই একটি ধারণা পাওয়া যাবে। তবে আমরা এখনো জানি না, টিকাগুলোর প্রয়োগের ফলে তৈরি হওয়া অ্যান্টিবডি বা টি-সেল কত দিন সুরক্ষা দেবে।’