দ্বিরাষ্টিক সমাধান অপরিহার্য: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র এখনো মনে করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি বাস করতে সম্মত হলেই ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত হতে পারে। কট্টরপন্থী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলে নতুন সরকার গঠনের পর গত বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর এএফপির।
অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিডে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ‘আমি অব্যাহতভাবে বিশ্বাস করি, কেবল ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্যই নয়, গণতান্ত্রিক ও ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্যও দ্বিরাষ্ট্রিক সমাধান অপরিহার্য।’
ইসরায়েলকে সহজাত মিত্র হিসেবে দেখে থাকে যুক্তরাষ্ট্র। তবে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ে অসন্তোষ এবং ওবামা-নেতানিয়াহু ব্যক্তিগত বৈরিতার কারণে সাম্প্রতিক সময়ে দেশ দুটির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।