দ্য এক্সট্রা অর্ডিনারি প্রদর্শনীতে শিল্পী ফিরোজ মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হান্টার কলেজের দ্য হান্টার ইস্ট হারলেম গ্যালারি আটজন শিল্পীর নির্বাচিত চিত্রকর্ম নিয়ে ‘দ্য এক্সট্রা অর্ডিনারি’ শিরোনামে আন্তর্জাতিক শিল্পীদের একটি প্রদর্শনীর আয়োজন করছে।
দ্য এক্সট্রা অর্ডিনারি সাতটি দেশের আটজন শিল্পীর একটি গ্রুপ শো। সেখানে আছেন নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশের শিল্পী ফিরোজ মাহমুদ। তিনি মূলত মিডিয়া পেপার নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ৩২০টি প্রদর্শনীতে যোগদান করে চারুকলার বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন।
এই প্রদর্শনীতে ফিরোজ মাহমুদের ২০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। এগুলো বাংলা ও দক্ষিণ এশিয়ার পৌরাণিক কাহিনি, উত্তরাধিকার ও ইতিহাস বিষয়ক কাগজে মিশ্র মিডিয়া। সেখানে পুরোনো প্রাসাদ, দুর্গ, মসলা গাছ বা ভেষজ উদ্ভিদ, বন্য প্রাণী প্রতিমা ব্যবহার করে, তাঁর জন্মভূমির সৌন্দর্যকে উপস্থাপন করেছেন।
এই প্রদর্শনীর শিল্পীরা হলেন—বাংলাদেশের ফিরোজ মাহমুদ, জাপানের শিম্পেই শিরাফুজি ও ইউ নাকায়ামা, কানাডার সারা মিহারা ক্রেয়াগেন, দক্ষিণ কোরিয়ার ওমিন কিম, চিলির কাতালিনা টুকা, ইরানের রামিয়ার ভাল এবং ব্রাজিলের আনা প্যারাসি। প্রদর্শনীটি ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।