দ্য গোল্ডেন লিভসের প্রকাশনা অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশ ও ভারতের ৩৬জন অভিবাসী বাঙালি নারীর লেখা ছোটগল্পের ইংরেজি অনুবাদ গ্রন্থ ‘দ্য গোল্ডেন লিভস’-এর প্রকাশনা অনুষ্ঠান হবে আজ ৭ জুন। আজ সন্ধ্যা ৬টায় ‘সাউথ এশিয়ান ক্রিয়েটিভ উইমেন’-এর আয়োজনে এ অনুষ্ঠান হবে।
বইটি প্রকাশ করেছে ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড বুক পাবলিকেশন। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠেয় এ প্রকাশনা অনুষ্ঠানে আমেরিকার মূলধারার ও কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
উল্লেখ্য, সাউথ এশিয়ান ক্রিয়েটিভ উইমেন একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে এশীয় নারীদের উন্নয়নে বিভিন্ন কাজ করে আসছে।