নগর কর্তৃপক্ষই সবচেয়ে বেশি ভূ-সম্পত্তির মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরীতে সবচেয়ে বেশি ভূ-সম্পত্তির মালিক এখনো নগর কর্তৃপক্ষ। নগরীর ৩৬২ দশমিক ১ মিলিয়ন (৩৬ কোটি ২১ লাখ) বর্গফুট এলাকার মালিকানা এখনো নগর কর্তৃপক্ষের হাতে। সম্প্রতি নিউইয়র্ক নগরীর শীর্ষ ১০ স্বত্বাধিকারীর একটি তালিকা করা হয়। এতে এ তথ্য উঠে এসেছে।
নতুন এ তালিকায় এ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে দুটি বিশ্ববিদ্যালয়। এর একটি হচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও অন্যটি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়। নতুন এ তালিকায় সবার ওপরে রয়েছে নগর কর্তৃপক্ষ। নগর কর্তৃপক্ষের মোট সম্পদের পরিমাণ ৩৬ কোটি ২১ লাখ বর্গফুট। এর মধ্যে রয়েছে ডেভিড ডিনকিন মিউনিসিপ্যাল ভবন, যেখানে দু হাজারেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মরত আছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে ভরনাডো রিয়্যালিটি ট্রাস্ট। তাদের ভূমির পরিমাণ ৩ কোটি বর্গফুট। তৃতীয় স্থানে রয়েছে এস এল গ্রিন রিয়েলটি। তাদের সম্পদের পরিমাণ ২ কোটি ৮৩ লাখ বর্গফুট। তাদের মালিকানায় রয়েছে ৭৩টি ভবন। এ ছাড়া গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালের পাশেই ভেনডার বেল্ট বিল্ডিং এখনো নির্মাণাধীন, যার কাজ চলতি বছরই শেষ হওয়ার কথা। চতুর্থ স্থানে রয়েছে তিসম্যান স্পায়ার ইনভেস্টর। তাদের সম্পদের পরিমাণ ২ কোটি ৫ লাখ বর্গফুট। অ্যাস্টোরিয়ার ১ হাজার ৮০০ ইউনিটের রেন্টাল ভবন ও ব্রুকলিনে মেসিসহ ৫১ তলা কন্ডোমিনিয়ামের মালিক তারা। পঞ্চম অবস্থানে রয়েছে ব্লেক স্টউন গ্রুপ। তাদের সম্পদের পরিমাণ ২ কোটি ১ লাখ বর্গফুট।
তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে কয়েকটি বিনিয়োগ প্রতিষ্ঠান, যাদের কোম্পানির মালিকানায় রয়েছে ১ কোটি ৮৭ লাখ বর্গফুট ভূমি। সপ্তম অবস্থানে রয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। এর পরেই রয়েছে ব্রুক ফিল্ড প্রোপার্টি, যাদের মালিকানাধীন ভূমির পরিমাণ ১কোটি ৭৫ লাখ বর্গফুট। নবম অবস্থানে রয়েছে আর এক্স আর রিয়েলটি। দশম অবস্থানে রয়েছে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়। তাদের ভূসম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৩ লাখ বর্গফুট।