নগরবাসীর জন্য ব্লাজিওর নতুন পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক সিটি করপোরেশন কার্যালয়
নিউইয়র্ক সিটি করপোরেশন কার্যালয়

পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি, ছলনা কিংবা পাচারের শিকার হয়েছেন নিউইয়র্ক নগরীর এমন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বেতনসহ ছুটি প্রদান করা হবে।
মেয়র বিল ডি ব্ল্যাজিও ৬ নভেম্বর এ সংক্রান্ত একটি নতুন আইনে স্বাক্ষর করেছেন। এ নতুন আইনের অধীনে নিউইয়র্কের প্রায় ৩০ লাখ বাসিন্দা নিজেদের নিরাপত্তার প্রয়োজনে নির্ভয়ে বেতনসহ ছুটি কাটাতে পারবেন। এতে তাঁদের আয়ের কোনো হেরফের হবে না কিংবা জরিমানাও হবে না।

এক বিবৃতিতে ব্ল্যাজিও বলেন, নিজেদের নিরাপত্তা ও বেতন নিয়ে নিউইয়র্ক নগরীর কোনো বাসিন্দাকে আর দুশ্চিন্তায় কিংবা আতঙ্কে ভুগতে হবে না। তিনি বলেন, এ নতুন আইনের অধীনে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়ে বেঁচে গেছেন এমন ব্যক্তিরা তাঁদের জীবিকার্জনের চাকরি না হারিয়েই নিজেদের সেবাযত্নের সুবিধা পাবেন।
এ আইন বলে বেঁচে যাওয়া ব্যক্তি চিকিৎসা সুবিধা পাবেন, গৃহসহিংসতার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বিদ্যমান আশ্রয়কেন্দ্রে কিংবা ধর্ষণজনিত সংকট (নিরাময়) কেন্দ্রে যেতে পারবেন, পুলিশকে অভিহিত করতে পারবেন, কোনো সমাজকর্মীর সঙ্গে দেখা করতে পারবেন, যেগুলো তাঁদের জন্য তাৎক্ষণিকভাবে করা জরুরি। এ ধরনের জরুরি কাজ করার জন্য তাঁরা কোনো ভীতি কিংবা বিড়ম্বনার মুখে পড়বেন না।
বিবৃতি বলা হয়, মেয়র নিউইয়র্ক নগরীর সব ধরনের সহিংসতা ও পারিবারিক দুর্ব্যবহারের অবসান ঘটাতে চান। স্বাক্ষর করার ১৮০ দিন পর নতুন আইন কার্যকর হবে। পারিবারিক তথা গৃহসহিংসতা, যৌন হয়রানি, ছলনা বা প্রতারণা কিংবা পাচারের শিকার হয়েছেন এমন ব্যক্তি ক্ষতিজনিত ছুটি কর্মজীবী হিসেবে তাঁর প্রাপ্ত বার্ষিক ৪০ ঘণ্টা ছুটির ওপর কোনো ধরনের প্রভাব ফেলবে না।
উল্লেখ্য, ‘নিউইয়র্ক সিটি ডোমেস্টিক ভায়োলেন্স টাস্কফোর্স’ থেকে প্রকাশিত প্রতিবেদনের মতে, আমেরিকাজুড়ে সঙ্গীদের সহিংসতার কারণে প্রতিবছর গড়ে ৭ দশমিক ২ কর্মদিবস নষ্ট হয়।