নজরুল মেলায় প্রাথমিক বাছাই ১৮ আগস্ট
নজরুল একাডেমি ইউএসএ আয়োজিত ১৪ সেপ্টেম্বর নজরুল মেলায় স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে নজরুল সংগীত, চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় প্রাথমিক বাছাই পর্ব ১৮ আগস্ট জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বেলা ১টায় অনুষ্ঠিত হবে।
প্রাথমিক বাছাই প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুকদের নিবন্ধনের জন্য নজরুল সংগীত প্রতিযোগিতায় ‘ক’ শাখা (অনূর্ধ্ব ১২ বছর), ‘খ’ শাখা (১৩ থেকে ১৭ বছর পর্যন্ত) আগ্রহীদের রুখশান আরা (৬৪৬-৫৯৫-৮১০০), রচনা প্রতিযোগিতার জন্য ‘ক’ শাখা (অনূর্ধ্ব ১০ বছর), ‘খ’ শাখা (১১-১৬ বছর পর্যন্ত) আগ্রহীদের রাজিয়া নাজমীর (৯১৭-৭৯০-৯৬৬২) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ‘ক’ শাখার রচনার বিষয় ‘বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম’ ও ‘খ’ শাখার বিষয় ‘মানবতার কবি নজরুল’।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য ‘ক’ শাখায় (অনূর্ধ্ব ১০ বছর) ও ‘খ’ শাখায় (১১ থেকে ১৬ বছর) বয়সীদের রাগীব আহসানের ( ৩৪৭-৫৭৫-১১৪৩) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া আবৃত্তি প্রতিযোগিতার ‘ক’ শাখা (অনূর্ধ্ব ১০ বছর) ও ‘খ’ শাখা (১১ থেকে ১৬ বছর) বয়সীদের ড. বিলকিস রহমান দোলার (৯২৯-৪৩৮-৯১৫৯) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।