নতুন আদলে নিউইয়র্কের পেন স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক পেন স্টেশনের ময়নিহান ট্রেন হল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ১ জানুয়ারি

নিউইয়র্ক নগরে রয়েছে বহু নান্দনিক স্থাপনা। এতে নতুন সংযোজন হলো পেন স্টেশনের ময়নিহান ট্রেন হল। ২ লাখ ৫৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে এ স্থাপনা নিউইয়র্ক নগরের স্থাপত্য ঐতিহ্যে নতুন মাত্রা যোগ করল।

পেন স্টেশনের এ স্থাপনা উদ্বোধন করতে গিয়ে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, ‘এমন শৈল্পিক স্থাপত্য ইদানীং আমরা আর নির্মাণ করি না। এমন স্থাপত্যশিল্প আজকের সময়ের জন্য খুব উচ্চাভিলাষী। এখনো বিশ্বাস হচ্ছে না যে, আমরা এটি করতে পেরেছি।’

বছরের শেষ দিনে ম্যানহাটনের নতুন এ স্থাপনা ফিতা কেটে উদ্বোধন করেন অঙ্গরাজ্য গভর্নর কুমো। ট্রেন যোগাযোগের কেন্দ্র ম্যানহাটনের পেন স্টেশনের এ সম্প্রসারণ শুরু হয় ২০১৬ সালে। ৯০ দশকে প্রয়াত সিনেটর প্যাট্রিক ময়নিহান এ পেন স্টেশন নিয়ে এমন একটি স্থাপত্য ভবনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর সম্মানে স্টেশনটির সম্প্রসারিত এ অংশের নাম তাঁর নামেই করা হয়েছে।

১ জানুয়ারি বছরের প্রথম দিনেই পেন স্টেশনের ময়নিহান ট্রেন হলটি খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য।