নতুন কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে নতুন কমিটির নেতারা
অনুষ্ঠানে নতুন কমিটির নেতারা

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ওহ সেন্ট জোসেফ রিসোর্টের মিলনায়তনে ৮মে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি’র নতুন কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির বিগত কমিটির সাধারণ সম্পাদক শহীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। শহীদ খানের আহ্বানে মঞ্চে আসেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের বিদায়ী চেয়ারম্যান সাব্বির হোসেন ভূঁইয়া। তিনি নতুন কমিটির সদস্যদের উপস্থিত সুধীজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাঁদের শপথ বাক্য পাঠ করান।
সংগঠনের নতুন কমিটির সভাপতি শহীদ খান, সহসভাপতি মিরাজ খান, মো. গোলাম হাফিজ, আবুল হোসেন, আবদুর রব, আলী হোসেন ফরিদ, জয়শ্রী দে, সোহাগ করিম ও অভিজিৎ চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব দেব, ফরহাদ সিদ্দিক, জহিরুল ইসলাম খান মামুন, নজরুল ইসলাম আকাশ ও আবদুল লতিফ সায়েম, সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, মো. ইসমাইল, রওশন উদ্দিন, জয়ন্ত সিংহ ও মো. রেজা, কোষাধ্যক্ষ মো. আমিরুল ইসলাম টফি, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী, সহ-সাংস্কৃতিক সম্পাদক নিবেদিতা ভট্টাচার্য, মহিলাবিষয়ক সম্পাদক সান্ত্বনা রায় চৌধুরী, প্রচার সম্পাদক আবদুল কাদের, সহপ্রচার সম্পাদক সেরুজামান সজল, গণসংযোগ সম্পাদক রতন ভট্টাচার্য, দপ্তর সম্পাদক বাদল বাড়ৈ, সহদপ্তর সম্পাদক এম আই কায়সার, অভিবাসন সম্পাদক চ্যবন দাশ, মেম্বার রিলেশন সম্পাদক রিপন মিয়া, ক্রীড়া সম্পাদক রবিউল হোসেন মাসুম, সহ ক্রীড়া সম্পাদক মো. সাদিকুর রহমান, নির্বাহী সদস্য আজিজুল ইসলাম ফেরদৌস, আহসান হাবিব, বিপ্লব দাশ, শেখ শওকত শিমুল, জয় শংকর চৌধুরী ও ফখরুজ্জামান।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাঞ্চন বল, সদস্য সাব্বির হোসেন ভূঁইয়া, সেলিম সুলতান, শামসূল ইসলাম শাহজাহান, মনির হোসেন, আবদুল জামিল, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, জসিম উদ্দিন ও মিল্টন চৌধুরী। উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সৈয়দ মো. কাউছার, মাসুদ চৌধুরী, মো. সেলিম, হাবিব চৌধুরী, জাহাঙ্গির মাহমুদ,মো. কামাল হোসাইন, সুব্রত চৌধুরী, অধ্যাপক পার্থ প্রতিম চৌধুরী, উত্তম দাশ, মনোতোষ দত্ত, অমূল্য রতন চৌধুরী ও হুমায়ুন কবির।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই অনুষ্ঠানে যোগ দেন।