নতুন কমিটির সভাপতি রফিক, সম্পাদক ফরিদ

নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে মো. রফিকুল ইসলাম সভাপতি ও মির্জা ফরিদ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁর পার্টি হলে এ কমিটি ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার নির্মল পাল, নির্বাচন কমিশনার আসাদুল বারী ও এ কে এম নূরুল হক নতুন কমিটির নির্বাচিত ব্যক্তিদের নাম ঘোষণা করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও অন্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন মোহাম্মদ এম এ করিম সিনিয়র সহসভাপতি, মো. হাবিবুর রহমান সহসভাপতি, মশিউর রহমান সহসভাপতি, ফায়সাল হক দোলন সহসাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী হোসেন কোষাধ্যক্ষ, জাহিদুর রহমান জনি সাংগঠনিক সম্পাদক, মোস্তফা জামান প্রচার সম্পাদক, সুহিন আলী ক্রীড়া সম্পাদক, বাবলী হক সাংস্কৃতিক সম্পাদক, নাসিমা আক্তার লিলি মহিলাবিষয়ক সম্পাদক, রমিজ উদ্দিন বাবলু আপ্যায়ন সম্পাদক এবং মো. আবদুল আউয়াল, মোহাম্মেদ এম এ রহমান, মো. শরিফ হোসেন তনয়, সুহেল আহমদ, খালেদ আখতার ও মোসাম্মৎ সুলতানা কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপিত মো. রফিকুল ইসলাম সংগঠনের স্বার্থে কাজ করার পাশাপাশি সদস্যদের জন্য ২০টি কবর কেনার প্রতিশ্রুতি দেন। এর মধ্যে তিনি নিজে পাঁচটি কবরের মূল্য পরিশোধ করবেন বলে ঘোষণা দেন।