নতুন গ্রহের সন্ধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবী থেকে ২৩০০ আলোকবর্ষ দূরে পিএইচ৩সি নামের এক নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে। এটি তুলনামূলকভাবে কম ভর ও কম ঘনত্বের এবং এর বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়ামে পূর্ণ। গ্রহটির সৌরজগতের অন্য গ্রহের অভিকর্ষ প্রভাবজনিত কারণে সূর্যের চারপাশে এর কক্ষপথ পরিক্রমণকাল খুবই অসামঞ্জস্যপূর্ণ। তাই একে শনাক্ত করাও প্রায় অসম্ভব। এ সামঞ্জস্যহীনতার কারণে স্বয়ংক্রিয় কম্পিউটারের গণনা প্রণালিতে গ্রহটির উপস্থিতি ধরা পড়েনি। ইয়েল ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ‘প্লানেট হান্টারস’ কর্মসূচির মাধ্যমে একে আবিষ্কার করতে সক্ষম হন। হিন্দুস্তান টাইমস