নতুন ব্যবস্থাপনায় ঢাকা গার্ডেনের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা গার্ডেনের উদ্বোধনী মিলাদ মাহফিলে অতিথিরা
ঢাকা গার্ডেনের উদ্বোধনী মিলাদ মাহফিলে অতিথিরা

সুন্দর পরিবেশ ও সুস্বাদু খাবারের জন্য ভোজন প্রিয় প্রবাসীদের কাছে অন্যতম পছন্দের রেস্টুরেন্ট জ্যাকসন হাইটসের ‘ঢাকা গার্ডেন’। ৭২-২৩, ৩৭ অ্যাভিনিউয়ে অবস্থিত রেস্টুরেন্টটি আরও উন্নত সেবার প্রতিশ্রুতি দিয়ে নতুন ব্যবস্থাপনায় যাত্রা শুরু করেছে।
রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ১২ ডিসেম্বর সন্ধ্যায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ঢাকা গার্ডেনের কর্ণধার মোহাম্মদ ইদ্রিস গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের স্বাগত জানান।
মাদানি মসজিদের ইমাম মাহমুদুল ইসলামের দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে ঢাকা ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার বেশ কয়েকজন সম্পাদক ও সাংবাদিক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন ব্যবস্থাপনার অধীনে অভিজ্ঞ শেফের প্রস্তুত হালাল খাবার এবং নিবেদিত কর্মীদের পরিবেশনায় পরিবারের সদস্যদের নিয়ে উন্নত খাবার প্রাপ্তির জন্য রেস্টুরেন্টটি বহু দুর এগিয়ে যাবে—এমন আশা ব্যক্ত করেন মোহাম্মদ ইদ্রিস।
মোহাম্মদ ইদ্রিস বলেন, জ্যামাইকা ও ব্রুকলিনে রেস্টুরেন্ট বিজনেসে তাঁর ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। এবার প্রবাসীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে এই রেস্টুরেন্টটির দায়িত্ব নিলেন তিনি। রেস্টুরেন্টের নাম পরিবর্তন না করে ব্যবস্থাপনা, খাবারের আইটেমে ভ্যারাইটি, উন্নত সেবা দেওয়ার অঙ্গীকারে নেমেছেন বলেও জানান তিনি।
মোহাম্মদ আরও ইদ্রিস বলেন, সব সময়ই আমরা গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিয়ে আসছি। আমেরিকান, চায়নিজ, বাংলাদেশি খাবার ও উপমহাদেশীয় খাবারের আলাদা সেকশনের ব্যবস্থা করেছি। গ্রাহকদের চাহিদাভিত্তিক সেবা প্রদানের চেষ্টাও থাকবে বলে জানান তিনি। তিনি বলেন, রেস্টুরেন্টটির দক্ষ কর্মীরা সুন্দর আতিথেয়তার মনোভাব নিয়েই সেবা প্রদান করবে।
ইদ্রিস বলেন, ঢাকা গার্ডেনে প্রবাসীরা পাবেন ঐতিহ্যগতভাবে উন্নত সব ধরনের চায়নিজ খাদ্য, বিভিন্ন ধরনের মজাদার ও সুস্বাদু কাবাব, তন্দুরি, পোলাও, বিরিয়ানি, মোরগ পোলাও, খিচুড়ি ইত্যাদিসহ নানা ধরনের খাবার। এ ছাড়া বাংলার ঐতিহ্যবাহী খাবার সাদা ভাত, বিভিন্ন ধরনের মাছ, মাংস, সবজি ও ডাল পাওয়া যাবে। নাশতার সামগ্রীর মধ্যে আছে রুটি, পরোটা, নান, মোগলাই, ডাল পুরি, শিঙারা, সমুচা ইত্যাদি। যেকোনো অনুষ্ঠানের জন্য রয়েছে ক্যাটারিংয়ের ব্যবস্থা। ক্যাটারিংসহ খাবারের বিষয় জানতে ফোন করতে পারেন-৭১৮-৪২৪-৮৬০০ নম্বরে।