প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইবার নিরাপত্তার প্রতি হুমকি পর্যবেক্ষণে নতুন একটি সংস্থা প্রতিষ্ঠা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওই সংস্থা সাইবার নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন ধরনের সাইবার-ঝুঁকির বিষয়ে তথ্য বিশ্লেষণ করবে। গতকাল মঙ্গলবার নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন, ‘দ্য সাইবার থ্রেট ইনটেলিজেন্স ইন্টিগ্রেশন সেন্টার’ নামের ওই সংস্থা হবে গোয়েন্দা কেন্দ্র যা বিভিন্ন ধরনে ঝুঁকিগুলো এক করবে, যাতে সময়মতো সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলো সচেতন হতে পারে।
রয়টার্স