নতুন সদস্য ৯৪৪, সংবিধান সংশোধনীর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা
বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা

বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ।
সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আবদুর রহিম হাওলাদার, সহসভাপতি আবদুল খালেক খায়ের, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক এম কে জামান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মো. নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, আজাদ বাকির, সাদি মিন্টু, আবুল কাশেম ও সরোয়ার খান বাবু।
সভায় বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে আগামী ১৭ ডিসেম্বরে অনুষ্ঠিত সোসাইটির বার্ষিক সাধারণ সভাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়। উডসাইডের ঢাকা ক্লাবে অনুষ্ঠেয় সাধারণ সভায় শুধুমাত্র গত ৫ নভেম্বরের মধ্যে নিবন্ধনকৃত সদস্য ও সোসাইটির আজীবন সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন।
এদিকে সাধারণ সভায় অংশগ্রহণ করতে আগ্রহীদের জন্য নিবন্ধন শেষ সময় ছিল ৫ নভেম্বর। ওই দিন পর্যন্ত নতুন আজীবন সদস্য ২৯ জন, সাধারণ সদস্য ৪৭৭ নিবন্ধন করেন। আগের আজীবন সদস্য সহ বর্তমান নিবন্ধিত সদস্য সংখ্যা ৯৪৩ জন। উল্লেখ্য আগামী সাধারণ সভায় অংশগ্রহণ না করতে পারলেও যেকোনো প্রবাসী বাংলাদেশি যেকোনো সময় সংগঠনের সদস্য পদ গ্রহণ করতে পারবেন।
আসন্ন সাধারণ সভায় সোসাইটির সংবিধানকে আরও যোগ উপযোগী করার লক্ষ্যে সংবিধান সংশোধনীর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে একটি সংবিধান সংশোধনী উপকমিটি গঠন করা হয়। আগামী ২৯ নভেম্বরের মধ্যে যেকোনো নিবন্ধনকৃত সদস্য সংবিধান সংশোধনের তাদের প্রস্তাব লিখিতভাবে গঠিত উপকমিটিতে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সভায় মহান বিজয় দিবস উদ্যাপন নিউইয়র্কের ব্রঙ্কসে আয়োজনের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বিজয় দিবসের অনুষ্ঠান আগামী ১৬ ডিসেম্বর শনিবার ব্রঙ্কসের আল আসকা পার্টি হলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান সফল করতে একটি উদ্‌যাপন উপ কমিটির পক্ষে সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব আহ্বায়ক, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন আহমেদ সদস্যসচিব, কার্যকরী সদস্য সাদি মিন্টু সমন্বয়কারী এবং ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মো. নওশেদ হোসেন, কার্যকরী সদস্য আজাদ বাকির ও আবুল কাশেম সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতি কামাল আহমেদ তার বক্তব্যে সোসাইটির কর্মকাণ্ডে প্রবাসীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আবারও সোসাইটির সকল কর্মকাণ্ডে সকল প্রবাসীর অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।