নথি ফাঁস: এনএসএ ঠিকাদার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়্যালিটি উইনার
রিয়্যালিটি উইনার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হ্যাকিং তৎপরতা নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন নথি ফাঁসের ঘটনায় এক ফেডারেল ঠিকাদারের বিরুদ্ধে গত সোমবার অভিযোগ গঠন করেছেন মার্কিন বিচার বিভাগ। তিনি ওই তৎপরতা নিয়ে গোপন তথ্য একটি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে সরবরাহ করেছিলেন। বিচার বিভাগ বলেছেন, এ ঘটনায় গত শনিবার অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রিয়্যালিটি লেই উইনার (২৫) নামের ওই ঠিকাদার জর্জিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি স্থাপনা থেকে ওই গোপন তথ্য সরবরাহ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এফবিআই তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকার করেছে।