নথিপত্রহীন অভিবাসী বিতাড়নে নতুন আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে দুই বছরের কম সময় ধরে থাকা নথিপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তার ও দ্রুত বের করে দিতে নতুন আইন কার্যকর করতে যাচ্ছে মার্কিন অভিবাসন ও শুল্ক বাহিনী (আইস)। এ নিয়ে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই আইনে নথিপত্রহীন অভিবাসীদের বিচারকের সামনে কোনো শুনানি ছাড়াই গ্রেপ্তার করে দেশ থেকে বের করে দেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে।

গত বছর যুক্তরাষ্ট্রজুড়ে নথিপত্রহীন অভিবাসীদের দ্রুত বিতাড়নের জন্য ট্রাম্প প্রশাসন উদ্যোগ গ্রহণ করে। এমন নীতিমালার প্রথম ঘোষণার পরপরই ফেডারেল আদালতে তা বাধাগ্রস্ত হয়। নীতিমালায় ট্রাম্প প্রশাসন চেয়েছে, যেসব নথিপত্রহীন অভিবাসী সর্বনিম্ন দুই বছর ধরে এই দেশে ছিলেন তা প্রমাণ করতে পারবেন না, তাঁদের দ্রুত বিতাড়ন করা হবে।

গত জুনে ওয়াশিংটন ডিসির আপিল আদালত এ সংক্রান্ত প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।