প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের সৌরজগতে নতুন একটি গ্রহের খোঁজ মিলেছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের একদল জ্যোতির্বিজ্ঞানী। এই ‘নবম’ গ্রহটির অবস্থান সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ প্লুটোর চেয়েও অনেক দূরের একটি কক্ষপথে। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) ওই বিজ্ঞানীরা ‘নবম’ গ্রহটি খুঁজে পাওয়ার দাবি করেছেন। ওই বিজ্ঞানীদের মতে, সম্ভাব্য নতুন গ্রহটির ভর পৃথিবীর চেয়ে প্রায় ১০ গুণ বেশি। ক্যালটেকের জ্যোতির্বিজ্ঞানী মাইক ব্রাউন বলেন, শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র দিয়ে একসময় গ্রহটির অবস্থান শনাক্ত করা সম্ভব হবে।
বিবিসি