নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনকের নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ১৬ জুন। ওই দিন সন্ধ্যা ৬টায় ব্রঙ্কসের আল-আকসা পার্টি হলে এ অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
সম্প্রতি নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির দু বছর মেয়াদি ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। নতুন কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি সাব্বির হোসেন, সিনিয়র সহসভাপতি এমএম আলী লকুস, সহসভাপতি আজমান আলী ও মামুন আলী, সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী, সহসাধারণ সম্পাদক ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ গোলাম মুহিত, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন নানু, দপ্তর সম্পাদক মিজানুল ইসলাম খান, ক্রীড়া সম্পাদক মুহিবুর হাসান শিহাব, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, মহিলা-বিষয়ক সম্পাদক সেনা ইমরান, সমাজকল্যাণ সম্পাদক মজিবুর রহমান সরদার, এবং কার্যকরী সদস্য আবদুল হক চৌধুরী, মোহাম্মদ মিটু আলী, নজরুল ইসলাম চৌধুরী, রুকন হাকিম, ফজলুল চৌধুরী নয়ন, মোহাম্মদ সুহেল মিয়া ও মোহাম্মদ জুমন।
নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী জানান, সম্প্রতি অনুষ্ঠিত এ নির্বাচনে তফসিল অনুযায়ী নির্বাহী কমিটির ২১ সদস্যের মধ্যে কেবল সভাপতি পদে সাব্বির হোসেন, সহসভাপতি পদে এমএম আলী লকুস, সাধারণ সম্পাদক পদে জয়নাল চৌধুরী ও সহসাধারণ সম্পাদক পদে ইমরান আলী মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় তাঁদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এ সময় নির্বাচন কমিশনের সদস্য বজলুর রহমান, দেওয়ান বজলু চৌধুরী ও আবু সাঈদ কুটি চৌধুরী উপস্থিত ছিলেন। ওই সময় নির্বাচন কমিশন নির্বাচিত কর্মকর্তাদের এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেয়। সেই নির্দেশনা অনুযায়ীই ১৬ জুন নতুন কমিটির কর্মকর্তাদের অভিষেকের আয়োজন করা হয়েছে।