নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব্বির হোসেন, জয়নাল চৌধুরী
সাব্বির হোসেন, জয়নাল চৌধুরী

নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ ইন্‌ক-এর নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এই সংগঠনের দুই বছর মেয়াদী ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন—সভাপতি সাব্বির হোসেন, সিনিয়র সহসভাপতি এম এম আলী লকুস, সহসভাপতি আজমান আলী ও মামুন আলী, সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী, সহসাধারণ সম্পাদক ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ গোলাম মুহিত, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন নানু, দপ্তর সম্পাদক মিজানুল ইসলাম খান, ক্রীড়া সম্পাদক মুহিবুর হাসান শিহাব, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, মহিলা সম্পাদক সেনা ইমরান, সমাজকল্যাণ সম্পাদক মজিবুর রহমান সরদার,
কার্যকরী সদস্যরা হলেন—আবদুল হক চৌধুরী, মোহাম্মদ মিটু আলী, নজরুল ইসলাম চৌধুরী, রুকন হাকিম, ফজলুল চৌধুরী নয়ন, মোহাম্মদ সুহেল মিয়া ও মোহাম্মদ জুমন।
নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী বলেন, সম্প্রতি অনুষ্ঠিত এ নির্বাচনে তফসিল অনুযায়ী নির্বাহী কমিটির ২১ সদস্যের মধ্যে কেবল সভাপতি পদে সাব্বির হোসেন, সহসভাপতি পদে এম এম আলী লকুস, সাধারণ সম্পাদক পদে জয়নাল চৌধুরী এবং সহসাধারণ সম্পাদক পদে ইমরান আলী মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার একটি রেস্টুরেন্টে সম্প্রতি এ সংগঠনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চার কর্মকর্তার নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী। এ সময় নির্বাচন কমিশনের সদস্য বজলুর রহমান, দেওয়ান বজলু চৌধুরী ও আবু সাঈদ কুটি চৌধুরী উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন নির্বাচিত কর্মকর্তাদের এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব প্রদান করে।
নব নির্বাচিত সভাপতি সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী বলেন, তাঁরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করবেন। শিগগির অভিষেকের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে বলে জানান। অ্যাসোসিয়েশনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তাঁরা বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার সার্বিক সহযোগিতাও কামনা করেন।