নবীগঞ্জ সোসাইটি অব মিশিগানের আত্মপ্রকাশ

মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দাদের নিয়ে ‘নবীগঞ্জ সোসাইটি অব মিশিগান’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
১৫ ডিসেম্বর হ্যামট্রাম্যাক শহরের একটি রেস্টুরেন্টে এই সংগঠনের সভা অনুষ্ঠিত হয়। সভায় মিশিগানে বসবাসরত নবীগঞ্জ উপজেলার জনসাধারণের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাহায্য ও সহযোগিতা এবং দেশীয় সংস্কৃতি উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আনোয়ারুর রহমান। সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন দেওয়ান আকমল চৌধুরী। সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় সংগঠনের খসড়া গঠনতন্ত্র সংশোধনকল্পে অনুমোদনের জন্য পড়ে শোনান আশিকুর রহমান।
সভায় সংগঠনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন কমিউনিটির তারিকুর রশীদ চৌধুরী, এন ইকবাল কবির চৌধুরী, আলাউর রহমান, কবির চৌধুরী, আবু তোহা, ওয়াসিফ আহমেদ, মোবাশ্বির হোসেন, আবদুল হাই, মঞ্জু চৌধুরী, সোলেমান আহমদ, শাহ নুরুল হক ও রিভু চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন গোলাম মহিব, কাজী শরফ উদ্দিন, সৈয়দ এফ আলম, মো. এ রহমান দিলু, সুয়েব আহমেদ, কদর আলী, আবদুল মান্নান, মো. মোস্তাক, আবদুল হক, সুলতান সিদ্দিকী টিপু, কবির আহমেদ প্রমুখ।