নর্থ ব্রঙ্কসে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে বিনা মূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্ল্যাভস বিতরণ করেছে বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস। ১৯ জুলাই বিকেলে হোম সলিউশনের পৃষ্ঠপোষকতায় এবং ইকে টেকনোলজি গ্রুপ ইনক-এর সার্বিক সহযোগিতায় ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফফার চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সহসভাপতি জালাল চৌধুরীর সঞ্চালনায় এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন হোম সলিউশনের কর্মকর্তা মৌনা তালবি।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইকে টেকনোলজি গ্রুপ ইনক-এর ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাকটর আবদুল কাদের, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর
চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসদের সেক্রেটারি
নুরে আলম, ব্রঙ্কস বাংলাদেশ
সোসাইটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ। কমিউনিটি অ্যাকটিভিস্ট
নূর উদ্দিন, তানিম চৌধুরীসহ কমিউনিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির মানুষের মাঝে বিনা মূল্যে মাস্ক, হ্যান্ড গ্ল্যাভস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।