নর্থফিল্ড মাতল দোল উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোল উৎসবের রং নর্থফিল্ডের বাংলাদেশিদেরও রাঙাতে ভোলেনি।
দোল উৎসবের রং নর্থফিল্ডের বাংলাদেশিদেরও রাঙাতে ভোলেনি।

দোল উৎসবের আনন্দের ঢেউ আছড়ে পড়েছে আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের নর্থফিল্ড শহরেও। ১০ মার্চ দোলের রঙে রঙিন হয়ে উঠেছিল নর্থফিল্ডও।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। দ্বাপর যুগ থেকে পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে ‘আবির’।
দোল উৎসব আজ প্রেম ও প্রীতির উৎসব। ১০ মার্চ দোল উৎসব উপলক্ষে নর্থফিল্ড শহরের ৮১০, ম্যাপল অ্যাভিনিউয়ের একটি ভেন্যুতে প্রবাসী হিন্দু নারীরা দোল উৎসবের রঙের হোলিখেলায় মেতে উঠেছিল। দোলের রঙে নিজেরা যেমন রেঙেছেন, তেমনি রাঙিয়েছেন অন্যকেও। নিজেদের রাঙানোর পাশাপাশি অশুভ শক্তির বিনাশ ও করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির আশায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করেন পুণ্যার্থীরা।