নাইট ক্লাবে গুলি নিহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লোরিডার অরল্যান্ডো পুলিশ সদর দপ্তরে জিজ্ঞাসাবাদের সময় বাইরে পরস্পরকে সান্ত্বনা দেন হতাহত ব্যক্তিদের শোকাহত স্বজন ও বন্ধুরা। সেখানকার একটি সমকামীদের নাইট ক্লাবে শনিবার রাতে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৫০ জন নিহত হয় l রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নাইট ক্লাবে গত শনিবার রাতে এক বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
রাত দুইটার দিকে হামলাকারী ‘পালস’ নামের ক্লাবটিতে ঢুকে পড়েন। তাঁর কাছে ছিল একটি রাইফেলসহ তিনটি অস্ত্র। অস্ত্রের মুখে তিনি সবাইকে জিম্মি করে ফেলেন। ঘণ্টা তিনেক পরে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় গুলিতে হামলাকারী নিহত হন।
কর্মকর্তারা জানান, হামলাকারী ওমর মতিন আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ২০১৩ সাল থেকে তাঁর ওপর নজর রাখছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে বন্দুকধারীর হামলায় এত বেশি মানুষ হতাহতের ঘটনা এর আগে ঘটেনি। এ ঘটনার পর অর‍ল্যান্ডো শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
অারও পড়ুন :-
সমকামী ক্লাবে হামলাকারী কে এই ব্যক্তি?