নাইন ইলেভেন হামলা ছিল কাপুরুষোচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়
১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়

শোকাবহ দিনটিকে স্মরণ করার জন্য ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার অ্যাভিনিউতে এক স্মরণসভার আয়োজন করা হয়। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের এতে সভাপতিত্ব করেন। সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, নূর মোহাম্মদ, সাখাওয়াত হোসেন সেলিম, হাবিবুর রহমান, মনজুর হোসেন চৌধুরী জগলুল, এন ইসলাম মামুন, মোজাফর হোসেন, কাজী আবদুল হাকিম, মেহের চৌধুরী, খবির উদ্দিন ভূঁইয়া, কমিউনিটি অ্যাকটিভিস্ট হেলাল চৌধুরী, খলিলুর রহমান মাস্টার, সাব্বির কাজী, মোহতাসিম বিল্লাহ তুষার, সোহানুল ইসলাম টুটুল ও কাউন্সিলম্যান প্রার্থী মো. আবু হেইকেল। বক্তাদের সবাই প্রায় অভিন্ন বক্তব্যে টুইন টাওয়ার হামলাকে কাপুরুষোচিত জঘন্য ও নিন্দনীয় দুষ্কর্ম বলে অভিহিত করেন।

২০০১ সনের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিউইয়র্কের টুইন টাওয়ার বিধ্বস্ত হয় এবং প্রাণ হারায় দুই হাজার ৯৯৬ জন। আহত হন ছয় হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে ছয়জন বাংলাদেশি ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে অনেকেরই বিশ্বাস বাংলাদেশিদের বৈধ কাগজপত্র ছিল না, এমন আরও বেশ কিছু বাংলাদেশি এ হামলায় নিহত হয়েছেন।