নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ ১৩ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নূর ও তাঁর সহযোগীদের ওরপর হামলা এবং ভারত থেকে অব্যাহত পুশ ইনের প্রতিবাদে সমাবেশের আয়োজন করেছে প্রবাসী নাগরিক সমাজ।
১৩ জানুয়ারি সন্ধ্যা ছয়টায়
জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এই প্রতিবাদ সমাবেশের আয়োজন
করা হয়েছে।
সমাবেশে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে প্রবাসী নাগরিক সমাজের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবেন। উক্ত সমাবেশে সংহতি প্রকাশের জন্য প্রবাসী বাংলাদেশিদের দলে দলে যোগদান করার অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।