প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়বার গ্র্যামি পুরস্কার বিজয়ী যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ও প্রখ্যাত জ্যাজ শিল্পী ন্যাট কিং কোলের মেয়ে নাটালি কোল (৬৫) মারা গেছেন। কিডনি প্রতিস্থাপন-সংক্রান্ত জটিলতা ও হেপাটাইটিস-সি জনিত কারণে তাঁর মৃত্যু হয়।
এই সংগীতশিল্পীর পরিবার জানায়, খ্রিষ্টীয় নববর্ষের প্রাক্কালে লস অ্যাঞ্জেলেসের সিডর সিনাই হাসপাতালে তিনি মারা যান। ২০০৮ সালে তাঁর হেপাটাইটিস-সি তে আক্রান্ত হওয়ার ঘটনা ধরা পড়ে।
১৯৭৫ সালে হিট অ্যালবাম দিস উইল বি দিয়ে আত্মপ্রকাশ ঘটে নাটালি কোলের। পরে তাঁর বাবার স্মরণে আনফরগেটেবল...উইথ লাভ অ্যালবাম দিয়ে ১৯৯১ সালে সুপারস্টার হয়ে ওঠেন তিনি।
রয়টার্স