নারায়ণগঞ্জ জেলা সমিতির পিঠা উৎসব ১৫ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইন্‌ক-এর শীতকালীন পিঠা উৎসব উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ঐকমত্যের ভিত্তিতে আগামী ১৫ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে সন্ধ্যা ছয়টা থেকে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী তৃতীয় পিঠা উৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও প্রধান অতিথিসহ শুভাকাঙ্ক্ষীদের নাম ও পরিচিতি পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। পিঠা উৎসবে সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজকেরা।
অনুষ্ঠানের শেষে নৈশভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফল ড্রর ব্যবস্থা আছে।