নারী উদ্যোক্তা হিসেবে বার্লিনে ইভানকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জি-২০ নারী সম্মেলনে যোগ দিতে জার্মানির বার্লিনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট কন্যা ইভানকা ট্রাম্প। গত মার্চে হোয়াইট হাউসে অবৈতনিক উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার পর এটাই ট্রাম্প কন্যার প্রথম আন্তর্জাতিক সফর।

গত মাসে জার্মানির প্রেসিডেন্ট আঙ্গেলা ম্যার্কেল তাঁর যুক্তরাষ্ট্র সফরে এ সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানান ইভানকাকে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই সফরে ইভানকার ভূমিকা কী হবে, তা এখনো পরিষ্কার নয়। ইভানকা ট্রাম্প জি-২০ নারী সম্মেলনে নারী উদ্যোক্তা হিসেবে প্যানেল আলোচনায় অংশ নেবেন।

এ ছাড়া বার্লিনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিনা ল্যাগার্দের সঙ্গেও এক আলোচনা সভায় অংশ নেবেন ইভানকা।