নারীদের স্বাবলম্বী করার মিশনে তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন নারী উদ্যোক্তা নার্গিস রুমানা আক্তার। পাশে অন্যরা।
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন নারী উদ্যোক্তা নার্গিস রুমানা আক্তার। পাশে অন্যরা।

নিউইয়র্কে নারীদের স্বাবলম্বী করার জন্য ‘কেয়ার ফ্রি অ্যান্ড কেয়ার স্কুল’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছেন বাংলাদেশি এক নারী উদ্যোক্তা। এই স্কুল নারীদের হোম হেলথ এইড সার্ভিসে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে।
কেয়ারফ্রি অ্যান্ড কেয়ার স্কুলের উদ্যোক্তা নার্গিস রুমানা আক্তার ও শরিফ আহমেদ জানান, চলমান এসব সেবা গ্রহণ করে নিউইয়র্কে বহু মানুষ উপকৃত হয়েছেন। অভিবাসী নারীদের বিভিন্ন সুযোগ গ্রহণ করে, স্বাবলম্বী হওয়ার জন্য তারা প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছেন।
রুমানা ও শরিফ আহমেদ আমেরিকান কমিউনিকেশনস নেটওয়ার্ক বা এসিএন নামক একটি হেলথ সার্ভিসে কর্মরত। মতবিনিময় সভায় দাবি করা হয়, এসিএন ২৫ বছর ধরে বিশ্বের ২৫টি দেশে সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
১৯৯৩ সালের জানুয়ারি মাসে এই প্রতিষ্ঠান কাজ শুরু করে। এ পর্যন্ত ৩৭ লাখ মানুষ এই প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। বাংলাদেশি নারীদের মূল ধারায় এগিয়ে নিতে ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে এই প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে বলে সভায় জানানো হয়। ৮ নভেম্বর এক মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব দাবি করা হয়।
অন্যান্যের মধ্যে শরীফ আহমেদ ও নার্গিস আক্তার ছাড়াও মতবিনিময় সভায় মোহাম্মদ মাসুদ রানা, নাজিম হোসেন, বশির আহমেদ, রাকিবা সুলতানা, আবদুল্লাহ আল মামুন, গোলসানা লিলি, আবুল আহাদ হেলাল, নাবিলাম মজুমদার, শাহান মজুমদার, আবুল মোহিত প্রমুখ অংশ নেন।