নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের 'থ্যাংকস গিভিং পার্টি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের নেতৃবৃন্দ ও অতিথিরা
অনুষ্ঠানে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের নেতৃবৃন্দ ও অতিথিরা

নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের জন্য ‘থ্যাংকস গিভিং পার্টি’ আয়োজন করেছে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব ইনক। ২৩ জানুয়ারি এ পার্টির আয়োজন করা হয়।
কমিউনিটিকে মূলধারায় সংযুক্ত করতে পথপ্রদর্শক হিসেবে মোর্শেদ আলমের নেতৃত্বে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব ইনকের ধারাবাহিকতায় নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম ও নিউ আমেরিকান উইমেন্স ফোরাম গড়ে উঠেছে। এই সংগঠনগুলো মার্কিন সিনেট, প্রতিনিধি পরিষদ, অঙ্গরাজ্যের আইনসভা, সিটি কাউন্সিল ইত্যাদি পর্যায়ে প্রবাসীদের যুক্ত হতে সহায়তা করছে।
অনুষ্ঠানে ডেমোক্রেটিক পার্টির নেতা মোর্শেদ আলম বলেন, মূলধারায় সংযুক্ত হওয়ার চূড়ান্ত লক্ষ্য নিয়ে সংগঠিতভাবে এগিয়ে যেতে হবে। আমেরিকার কল্যাণকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সব কমিউনিটির সঙ্গে যুক্ত হয়ে বৃহত্তর ঐক্যের পথে এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার পথে বড় ভূমিকা পালন করছেন সাংবাদিকেরা। তাঁদের সম্মানেই এ আয়োজন।
নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম বলেন, ‘আমরা শতভাগ সফলতা অর্জনে সক্ষম হব, যদি কমিউনিটির সব তরুণ-তরুণী আমাদের প্ল্যাটফর্মে জড়ো হন। বহুজাতিক এ সমাজে নিজের অধিকার ও মর্যাদা সুসংহত করতে এমন ঐক্যের বিকল্প নেই। এ ক্ষেত্রে গণমাধ্যমগুলোর ভূমিকাও অপরিসীম।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউ আমেরিকান উইমেন্স ফোরামের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শিরিন কামাল, নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের উপদেষ্টা হুসনে আরা হাসি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহনেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা খান ও ডেমোক্র্যাট নেতা হাসান আলী। এ সময় সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুস সালাম, রীনা সাহা ও লুলু মনসুরা, উইমেন্স ফোরামের নির্বাহী পরিচালক রোমানা জেসমীন, ভাইস প্রেসিডেন্ট সালেহা আলম, সেলিনা খানম, ডালিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ সালমা ফেরদৌস, নির্বাহী সেক্রেটারি রূপা আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।