নিউ আমেরিকান ভোটারস অ্যাসোসিয়েশনের উইন্টার গালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে মোহাম্মদ এন মজুমদারসহ বেশ কয়েকজনকে প্রক্লেমেশন ও নানা সম্মাননায় ভূষিত করা হয়
অনুষ্ঠানে মোহাম্মদ এন মজুমদারসহ বেশ কয়েকজনকে প্রক্লেমেশন ও নানা সম্মাননায় ভূষিত করা হয়

নিউইয়র্কে নিউ আমেরিকান ভোটারস অ্যাসোসিয়েশনের বার্ষিক উইন্টার গালা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বিভিন্ন কমিটির বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়েছে।
১৯ ডিসেম্বর সন্ধ্যায় সিটির ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার কনফারেন্স হলে এই আয়োজন করা হয়। ফ্যাশন শোসহ নানা আয়োজনে উদ্‌যাপিত হয় সংগঠনটির বার্ষিক উইন্টার গালা উৎসব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ আমেরিকান ভোটারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দিলীপ নাথ। সংগঠনের লিডারশিপ ডিরেক্টর বিন্দু বাবু ও বোর্ড অব ডিরেক্টরসের মেম্বার রোকেয়া আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজসহ মূলধারার রাজনীতিকেরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফার্স্ট ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারসহ বেশ কয়েকজনকে প্রক্লেমেশনসহ নানা সম্মাননায় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান ডিজাইনার রোজিনা আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বর্ণিল ফ্যাশন শোয়ে জনপ্রিয় মডেলরা অংশ নেন।

উইন্টার গালায় অতিথি ও  নিউ আমেরিকান ভোটারস অ্যাসোসিয়েশনের সদস্যরা
উইন্টার গালায় অতিথি ও নিউ আমেরিকান ভোটারস অ্যাসোসিয়েশনের সদস্যরা

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশি কমিউনিটির অগ্রযাত্রা ও নানা ক্ষেত্রে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

মেলিন্ডা কাটজসহ মূলধারার রাজনীতিকেরা অভিবাসী কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমেরিকার অর্থনীতি, রাজনীতিসহ সব ক্ষেত্রে অভিবাসীরা এগিয়ে যাচ্ছে। এই কমিউনিটিকে তাঁরা অকৃত্রিম বন্ধু হিসেবে আখ্যায়িত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।