প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সব স্কুলে এই প্রথমবারের মতো ছুটি থাকবে। ঈদে স্কুল ছুটি থাকার এই বিষয়টি নিউইয়র্কে একটি মাইলফলক হিসেবে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটিতে ইসলামভীতি ও মুসলিমবিরোধী মনোভাব বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এ প্রেক্ষাপটে মুসলমানদের ধর্মীয় উৎসব উপলক্ষে প্রথমবারের মতো স্কুল ছুটি থাকার সিদ্ধান্ত এসেছে। ঈদ উপলক্ষে আজ বৃহস্পতিবার নিউইয়র্কের ১ হাজার ৮০০ স্কুল বন্ধ থাকবে। গত মার্চে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও ঈদে স্কুল বন্ধ রাখার ঘোষণা দেন। এএফপি