নিউইয়র্কে দুই পুলিশ সদস্য খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রর নিউইয়র্কে দুজন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। গত শনিবার বিকেলে নগরের ব্রুকলিনে এ ঘটনা ঘটে। এর পর ওই আততায়ী আত্মহত্যা করে। এ ঘটনার পর নগরে থমথমে অবস্থা বিরাজ করছে।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, হত্যাকারী ইশমাইল ব্রাইন্সলি (২৮) পুলিশ হত্যার শপথ নিয়ে বাল্টিমোর থেকে নিউইয়র্কে আসেন। অতীতে নানা অপরাধ ঘটনায় জড়িত ইশমাইল বাল্টিমোর থেকে নিউইয়র্কে আসার আগে তাঁর সাবেক বান্ধবীকে গুলি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পুলিশ হত্যার ঘোষণা দেন। বাল্টিমোর থেকে ইশমাইলের ব্যাপারে সতর্কবার্তাও পাঠানো হয়। বার্তাটি নিউইয়র্কে পৌঁছানোর অগেই ইশমাইল ব্রুকলিন এলাকায় অবস্থান নিয়ে টহল পুলিশের ওপর গুলি চালান।
নিউইয়র্ক পুলিশের কর্মকর্তা উয়েনজিয়ান লু ও রাফায়েল রামোস টহল থামিয়ে গাড়িতে বসে ছিলেন। আগে থেকে অপেক্ষমাণ ইশমাইল গাড়ির খোলা জানালার পাশে এসে গুলি চালাতে শুরু করেন। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির মধ্যে দুজনে ঢলে পড়েন। গুলি করে পুলিশ হত্যার পর ইশমাইল দ্রুত পালিয়ে যেতে ট্রেন স্টেশনের দিকে দৌড়াতে থাকেন। অন্য পুলিশ সদস্যরা ধাওয়া করে ইশমাইলের কাছাকাছি যাওয়ার আগেই তিনি গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে।
বড়দিনের আগে ব্যস্ত সপ্তাহান্তে এ পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় নগরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত কয়েক সপ্তাহ থেকে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের সর্বত্র পুলিশের বৈরী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। শান্তিপূর্ণ এসব প্রতিবাদের সঙ্গে পুলিশ হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। নিউইয়র্কের মেয়র বিল দি ব্লাসিও বলেন, পুলিশকে হুমকি দিয়ে কোনো পোস্ট দিয়েছে—এমনটা কেউ দেখলে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করবেন। এ ঘটনায় পুরো নগর শোকাহত।
পুলিশ হত্যাকারী ইশমাইলের বিরুদ্ধে অতীত অপরাধের সব তথ্য বেরিয়ে এসেছে। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ ছিল বলে জানিয়েছে বাল্টিমোর পুলিশ