নিউইয়র্কে ফের বাড়ছে ন্যূনতম মজুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক অঙ্গরাজ্যে ন্যূনতম মজুরি আবারও বাড়ছে। ২০২০ সালের শেষের দিকে নতুন মজুরি নীতিমালা বাস্তবায়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এই মজুরি কী হবে, কেমন হবে—তা দেখার অপেক্ষায় এখন নিউইয়র্কের কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ।

টানা চতুর্থবারের মতো আগামী বছরে নিউইয়র্কবাসীর ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। রাজ্যের মেডিকেড বা স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে চাপে থাকা জনগোষ্ঠী জন্য এই মজুরি বৃদ্ধি কতটা সহায়ক হবে, তা দেখার অপেক্ষায় সবাই। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

চলতি বছরের উত্থাপিত পরিকল্পনা ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। অঙ্গরাজ্যের বাজেট বিভাগ থেকে জারি করা একটি বিশ্লেষণে উঠে এসেছে, বার্ষিক শ্রমমূল্য বৃদ্ধি রাজ্যজুড়ে শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। প্রতিবেদনে দেখা গেছে, ২০১৫ সালে দারিদ্র্য হ্রাস ও স্বল্প আয়ের কর্মজীবীদের মজুরি বৃদ্ধির আশায় আইন বিশেষজ্ঞরা ১৫ ডলার ন্যূনতম মজুরির জন্য আইন করেন। আইনটি অনুমোদনের পর থেকে আশা করা হয়েছিল, নিউইয়র্কের দারিদ্র্যসীমার কিছুটা হয়তো উন্নত হবে। কিন্তু ফলাফল উল্টো হয়েছে। দারিদ্র্যসীমা ‘রেকর্ড সর্বনিম্ন স্তরে’ নেমে গেছে বলে নতুন দারিদ্র্য বিশ্লেষণে দেখা গেছে।

নিউইয়র্কের বেকারত্বের হার হ্রাস রেকর্ডের সর্বনিম্ন স্তরে নেমে যাওয়া ইঙ্গিত দেয়, সাম্প্রতিক সময়ে সর্বনিম্ন মজুরি বৃদ্ধির পরিমাণ আসলে কম হয়েছে। যদি আবারও শ্রম মজুরি বৃদ্ধি হয়, তবে নিউইয়র্ক অঙ্গরাজ্যের শ্রমবাজারে সব শ্রম চাহিদার ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।’
অঙ্গরাজ্যের বিজনেস কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যূনতম মজুরির কারণে নিউইয়র্কের স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধি পেয়েছে। সেই বিবেচনায় রাজ্যে জনসংখ্যাও বর্তমানে কমতির দিকে যাচ্ছে। হাউস মেইনটেন্যান্স ব্যয় শ্রমিকদের ক্রমবর্ধমান চাহিদার মাধ্যমে পরিচালিত হয়।
সেন্সাস বা আদমশুমারি বিভাগের তথ্য অনুসারে, গত দশকে ১০ মিলিয়নের বেশি মানুষ নিউইয়র্ক ছেড়ে চলে গেছে। যদিও বেকারত্বের হার গত বছর ঐতিহাসিকভাবে নিচের দিকে নেমেছে। বিগত কয়েক বছরে রাজ্যের বেশির ভাগ শ্রমবান্ধব কাজের জায়গা বৃদ্ধি হয়েছে, তবে তা নিউইয়র্ক নগরকেন্দ্রিক। আশপাশের শহরগুলোতে এই সুযোগ তেমন একটা বৃদ্ধি পায়নি।