নিউইর্য়কে সামাজিক দূরত্ব না মানলে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের তাণ্ডবে নিউইয়র্কের চারদিকে মৃত্যুর মিছিল। এই মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। প্রতিদিনই করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। ঘরে বন্দী বহু মানুষ বিষণ্ন দিন কাটাচ্ছেন। অ্যাম্বুলেন্সের আওয়াজে ভাঙছে আবার অনেকের ঘুম। সর্বশেষ খবরে নিউইর্য়কে ৭৬ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৭০০ জনের বেশি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবকে ‘যুদ্ধ’ বলে ঘোষণা দিয়েছে। নিউইর্য়ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, ‘করোনার সঙ্গে এই যুদ্ধে আমাদের আসল অস্ত্র হচ্ছে, কিছু না করে নিজেকে ঘরের মধ্যে নিজেকে বন্দী রাখা।’ তিনি আরও বলেন, ‘রাস্তার বের হলেই আমাদের বিপদ। অপ্রয়োজনে কেউ রাস্তায় বের হবেন না।’

তারপরও নিউইয়র্কের কিছু বাসিন্দা এসব শুনতে নারাজ। তারা ইচ্ছেমতো বাইরে বের হচ্ছেন। মাস্ক পরছেন না, হ্যান্ড গ্লাভস ব্যবহার না করে চলাফেরা করছেন।

নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্লাজিও বলেন, ‘আগে আমরা বহুবার সতর্ক করেছি, সে সময় এখন চলে গেছে। সামাজিক দূরত্বের নিয়মকে অবজ্ঞা করে এমন লোকদের এখন জরিমানা করা হবে। এই জরিমানা ২৫০ ডলার থেকে ৫০০ ডলার হবে।’

নিউইয়র্কের সাবওয়তে ট্রেনে ওঠার আগে আপনাকে দেখতে হবে ট্রেনের ভেতর ভিড় কিনা। যদি ভিড় হয়, তাহলে আপনাকে পরবর্তী ট্রেন ধরতে হবে। যাত্রীরা ট্রেনের ভেতর ভিড় দেখলে ৩১১ নম্বরে কল করতে পারবে।

ব্লাজিও ইঙ্গিত দিয়েছেন, নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা ভিড় দেখলেই অ্যাকশনে যাবে। তারা ইতিমধ্যে শহরের বিভিন্ন অংশে স্পট চেকিং শুরু করেছে।

এবিসি নিউজের তথ্য অনুযায়ী, পুলিশ সামাজিক দূরত্বের নিয়মকে অবজ্ঞা করায় গ্রেপ্তারও শুরু করেছে।

মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, প্রয়োজনে তিনি খেলার সব মাঠ বন্ধ করে দেবেন। পুলিশ প্রত্যেককে তাদের কথা মান্য করার সুযোগ দেবে। যদি কেউ এতে কান না দেয়, তবে তার এই মুহূর্তে জরিমানার প্রাপ্য।

অবশ্য তিনি এও যোগ করেন, বর্তমানে যখন অনেক লোক অর্থনৈতিক সংকটে আছে, তখন আমি তাদের জরিমানা করতে চাই না। তবে যদি তারা এখনই সতর্কতা অবলম্বন না করে, তাহলে আপনাকে জরিমানা করা হবে।’