নিউইয়র্ক-ওয়াশিংটন রেল চলাচল বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্ক নগরীর মধ্যে চলাচলকারী একেলা কোম্পানির বিরতিহীন রেলসেবা করোনাভাইরাসজনিত কারণে চলতি সপ্তাহে সম্পূর্ণ বাতিল করা হয়।
আমেরিকার জাতীয় রেল পরিচালনা করপোরেশন অ্যামট্রাক জানায়, করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় ভ্রমণে যাত্রীদের আগ্রহ উল্লেখযোগ্য হারে কমেছে। ফলে এই রুটে চলাচলকারী সব বিরতিহীন রেল চলাচল ১০ মার্চ থেকে আগামী ২৬ মে পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। অ্যামট্রাক কর্তৃপক্ষ আরও জানায়, দেশব্যাপী চলাচলকারী সব ট্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।