প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ পত্রিকার বিরুদ্ধে ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন আলাস্কার সাবেক গভর্নর ও রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পলিন। তাঁর আইনজীবী বলেন, ২০১১ সালে যুক্তরাষ্ট্রে একটি গুলির ঘটনায় অ্যারিজোনার নারী কংগ্রেস সদস্য গ্যাবি গিফোর্ডস গুরুতর আহত হন। এ ঘটনার উল্লেখ করে ওই দিনই নিউইয়র্ক টাইমস পত্রিকায় একটি সম্পাদকীয় ছাপানো হয়। এতে বলা হয়, ওই ঘটনাটি ঘটেছিল সারাহ পলিনের উসকানিতে। তিনি বলেন, অথচ এ ঘটনায় সারাহ পলিনের কোনো সংশ্লিষ্টতা ছিল না। পত্রিকাটি এমন সম্পাদকীয় প্রকাশ করায় সারাহ পলিনের মানহানি হয়েছে।