নিউইয়র্ক নগর আ.লীগ ও প্রাক্তন ছাত্রলীগের আনন্দ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় আয়োজিত আনন্দ সমাবেশে আ.লীগ ও ছাত্রলীগের নেতারা
জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় আয়োজিত আনন্দ সমাবেশে আ.লীগ ও ছাত্রলীগের নেতারা

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ ও প্রাক্তন ছাত্রলীগ নেতাদের উদ্যোগে জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় হয়ে গেল আনন্দ সমাবেশ। ইউনেসকো কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়ায় প্রবাসী আওয়ামী লীগের সব স্তরের অনুসারীরা এই অনুষ্ঠানে যোগ দেন।
২১ নভেম্বর সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকারিয়া চৌধুরী। শিবলী সাদেক শিবলী, সুব্রত তালুকদার ও নুরুল আমিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দীকুর রহমন। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। বিশেষ বক্তা ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেলমেয়র আলেয়া সরওয়ার ডেইজী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
বক্তারা ঐতিহাসিক এই অর্জনকে বাংলাদেশের ১৭ কোটি জনগণের বিজয় ও অর্জন বলে উল্লেখ করেন। তাঁরা বলেন, বিশ্বের দরবারে আবার প্রমাণিত হলো শুধু বাংলাদেশে নয়, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আজ সারা পৃথিবীর মেহনতি ও স্বাধীনতাকামী মানুষের মুক্তির দলিল।
সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগসহ নেতারা।