নিউইয়র্ক নগরে সিটি বাইকে ৫ কোটি যাত্রী পরিবহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউয়র্ক নগরের বাসিন্দাদের এখন চলাচলের অন্যতম বাহন সিটি বাইক
নিউয়র্ক নগরের বাসিন্দাদের এখন চলাচলের অন্যতম বাহন সিটি বাইক

নিউইয়র্ক নগরীর মেয়র বিল ডি ব্ল্যাজিও বলেছেন, সিটি বাইক এখন নিউইয়র্ক নগরের ৫ কোটি যাত্রী পরিবহন করছে। ২০১৩ সালে নগরীতে নগর কর্তৃপক্ষের উদ্যোগে বাণিজ্যিকভাবে বাইসাইকেল বাহনের শুরু হয়, যা সিটি বাইক নামে পরিচিত।
গত সপ্তাহে মেয়র ব্লাজিও বলেন, সিটি বাইক গত বছরের ১ কোটি ৪০ লাখ যাত্রী পরিবহনের রেকর্ড অতিক্রম করেছে। এ সংখ্যা গত বছর থেকে ১৯ শতাংশ বেড়েছে। ২০১৪ সালের সাইকেল-শেয়ারিং ২০১৬ সালে দ্বিগুণ বাড়ে। ২০১৪ সালের ছয় হাজার সাইকেল বেড়ে বর্তমানে ১২ হাজারে দাঁড়িয়েছে।
ব্ল্যাজিও বলেন, বাই সাইকেল নেটওয়ার্ক দিন দিন বেড়েই চলছে। এর ফলে হারলেম থেকে রেড হুক, অ্যাস্টোরিয়া থেকে বেড-স্টুউই—সব জায়গায় নীল রঙের সাইকেল ছড়িয়ে পড়েছে। সাইকেল ব্যবহারকারীদের সংখ্যা ১০ কোটি নিয়ে যেতে চান বলে মেয়র ডি ব্লাজিও বলেন।
২০১৭ সালে সিটি বাইক নেটওয়ার্ক সম্প্রসারিত করার অংশ হিসেবে ক্রাউন হাইট্স ও প্রোসপেক হাইটস এলাকায় মোট ২৭টি জায়গায় সাইকেল স্টেশন স্থাপন করা হবে। ১৩ অক্টোবর এ কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এটা শরৎকালের সম্প্রসারণ কর্মসূচির অংশ বিশেষ। এ সম্প্রসারণ হারলেম, অ্যাস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটিকেও যুক্ত করবে।
সিটি বাইক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান মোটিভেট কোম্পানির প্রেসিডেন্ট জ্য ওয়েল্ডার এক বিবৃতিতে বলেন, ‘এই কর্মসূচি নিউইয়র্কে প্রথম চালু করার সময় ৫ কোটি যাত্রীর পাওয়াকে অসম্ভব বলেই মনে হয়েছিল। বর্তমানে সিটি বাইক আমাদের পরিবহন নেটওয়ার্কে একটি অপরিহার্য অংশ। কারণ নগরবাসীদের অনেকে ও পর্যটকেরা এখন বেশি বেশি সাইকেল ব্যবহারের দিকে ঝুঁকছেন।
বর্তমানে দৈনিক ৬০ হাজারের বেশি যাত্রী সিটি-বাইক ব্যবহার করেন। ১২ সেপ্টেম্বর সিটি বাইক একটি নতুন রেকর্ড স্থাপন করে। ওই দিন ৭৪ হাজার ৪২৮ জন যাত্রী সিটি-বাইকে চড়েন।
সিটি বাইক সেবা কর্মসূচি চালু হওয়ার পর থেকে ১০ কোটি ২৩ লাখ ৬৬ হাজার ৪৬ মাইল পথ ভ্রমণ করেন নগরীর যাত্রীরা। এ সময়ে ৫৩ কোটি ২ লাখ ৩০ হাজার ৩৪৩ দশমিক ৯২ পাউন্ড কার্বন
গ্যাস নির্গমন থেকে নগরীকে রক্ষা করেছে এই
সিটি বাইক।