নিউইয়র্ক নগরের আবজর্না সত্যিই কি কমেছে?

নিউইয়র্ক নগরে দৈনিক কী পরিমাণ আবর্জনা হয়, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নগরের বিভিন্ন প্রান্তে দেখা মিলে আবর্জনার। তবে স্বায়ত্তশাসিত বাজেট দপ্তর (আইবিও) থেকে ২৪ আগস্ট প্রকাশিত নগরীর স্যানিটেশন বিভাগের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিউইয়র্ক নগরে আবর্জনার পরিমাণ আগের তুলনায় কমেছে।
প্রতিবেদনে বলা হয়, এ বিভাগ প্রতি দিন ১২ হাজার টন আবর্জনা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।
তবে নিউইয়র্ক নগরের বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, তথ্যাভিজ্ঞ মহলের মতে, প্রতিবেদনে এই পরিমাণ সর্বমোট আবর্জনার অর্ধেকের মতো হতে পারে। কারণ স্বাস্থ্য বিভাগ কেবল বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার আবর্জনা সরিয়ে নেয়। কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠানে জমা হওয়া বিশাল পরিমাণ আবর্জনা এ হিসেবে ধরা হয়নি। এ আবর্জনা সরিয়ে নেয় বেসরকারি তথা ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলো, যার পরিমাণ স্বাস্থ্য বিভাগের কাছে হয়তো নেই।
২০০৬ সালে গৃহীত ২০ বছর মেয়াদি কঠিন/ভারী আবর্জনা ব্যবস্থাপনা পরিকল্পনায় সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট প্ল্যান (এনওয়াইএমপি) যে পরিমাণ আবর্জনার অগ্রিম ধারণা করা হয় সে হারে আবর্জনার পরিমাণ বেড়ে যাওয়ার কথা, যা যার কথা এই প্রতিবেদনে উল্লেখ নেই।
নগরীর স্বাস্থ্য বিভাগ আইবিওর প্রতিবেদন তথা স্বীকৃতিতেই সন্তুষ্ট। কারণ এনওয়াইএমপি দু্ই একটা বসতি/পাড়া বাদে নগরীকে আরও সুষম ও যথার্থ পরিস্থিতি তৈরি করছে। এ গতি অব্যাহত থাকলে আগামী ১৩ বছরের মধ্যে আবর্জনাকে শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব হবে।
তবে এ প্রতিবেদনে বলা হয় ২০৩০ সালের মধ্যে আবর্জনার এমন নাটকীয় পরিবর্তন আানতে অর্থাৎ কমাতে এনওয়াইএমপির ভৌতকাঠামোর ব্যাপক পরিবর্তন এনে রিসাইক্লিং প্রক্রিয়াকে জোরদার করতে হবে। নইলে অবস্থার খুব বেশি পরিবর্তন হবে না, এমনকি পরিস্থিতির অবনতিও হতে পারে।