নিউইয়র্ক নগরের ট্রাফিক এজেন্টদের ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক নগরের পুলিশ বিভাগের ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টের ঈদ পুনর্মিলনী ও এই বিভাগে নবাগত বাংলাদেশি এজেন্টদের বরণ অনুষ্ঠানে গান গাইছেন ফকির আলমগীর
নিউইয়র্ক নগরের পুলিশ বিভাগের ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টের ঈদ পুনর্মিলনী ও এই বিভাগে নবাগত বাংলাদেশি এজেন্টদের বরণ অনুষ্ঠানে গান গাইছেন ফকির আলমগীর

বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক নগরের পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টের ঈদ পুনর্মিলনী ও এই বিভাগে নবাগত বাংলাদেশি এজেন্টদের বরণ অনুষ্ঠান হয়ে গেল। গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসের বেলিজেনো পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদ মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডব্লিউএ লোকাল-১১৮২-এর সভাপতি সৈয়দ রহিম, নির্বাহী সহসভাপতি শুকমডি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সহসভাপতি লেফটেন্যান্ট মিলাদ খান ও আবদুল জলিল, সিডব্লিউএ লোকাল-১১৮২-এর ডেলিগেট সৈয়দ ইসলাম, আজিজুর রহমান ও শাহাদত হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন নিজাম উদ্দিন সরকার ও গীতা থেকে পাঠ করেন তপন দেবনাথ। অনুষ্ঠানে নবাগত এজেন্টদের ফুল দিয়ে বরণ করা হয়। অতিথিরা তাঁদের হাতে ফুল তুলে দেন। এ ছাড়া অতিথিদের ফুল দিয়ে বরণ করেন প্রিতেশ মন্ডল, আলী মাহফুজ, আহমেদ শিকদার ও মনিরুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ উতবা। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল ও সৈয়দ জুবায়ের আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. নিজাম উদ্দিন, রাসেল মিয়া, সিরাজ-উদ দৌলা, আহমদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন নিউইয়র্কের মূলধারায় বাংলাদেশিদের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, শুধু নিউইয়র্ক নগরের পুলিশ বিভাগেই নয়, নগরের অন্যান্য বিভাগেও বাংলাদেশিরা যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে নিজেরা যেমন প্রশংসিত করছেন, তেমনি বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জল করছেন। তিনি দেশের ভাবমূর্তি রক্ষায় সব প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। পেশাগত সাহসিকতার জন্য এনওয়াইপিডি কর্মকর্তা এম ডি আলীকে সভায় পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে জনপ্রিয় গণসংগীত শিল্পী ফকির আলমগীর সংগীত পরিবেশন করেন। তাঁর দেশাত্মবোধক গান পরিবেশনের সময় বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়। এ ছাড়া শিল্পী আপেল রহমান সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের মূল পর্ব টাইম টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।
অনুষ্ঠান আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন সাইফুল ইসলাম, ফজলে চৌধুরী টিপু, জুয়েল হোসেন ও আলমগীর খান।