নিউইয়র্ক পুলিশ বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক পুলিশ বিভাগ বা এনওয়াইপিডিও করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পায়নি। ১৭ মার্চ রাতে এনওয়াইপিডি নিশ্চিত করেছে যে, লোয়ার ম্যানহাটনের ১ নম্বর প্রিসিংক্টের কয়েক ডজন কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তার শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, এনওয়াইপিডির এক মুখপাত্র জানান, যে আক্রান্ত ৩১ জন কর্মকর্তা সাধারণত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সোহো, ট্রিবিকা ও ওয়াল স্ট্রিটের আশপাশের এলাকায় কাজ করতেন। এরিকসন প্লেস স্টেশন হাউসে নিযুক্ত পুলিশ সদস্যদের প্রায় এক-পঞ্চমাংশই অসুস্থ।
এনওয়াইপিডি মুখপাত্র আরও বলেন, ‘ইতিমধ্যে সতেরোজন পুলিশ কর্মকর্তা করোনভাইরাস সম্পর্কিত অসুস্থায় ভুগছেন। এক পুলিশ কর্মকর্তার শরীরে করোনভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।’
পুলিশ সূত্র জানায়, আক্রান্ত ১ নম্বর প্রিসিংক্টের কমান্ডিং অফিসার ও এক্সিকিউটিভ অফিসার উভয়েই বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন। একই প্রিসিংক্টের বা প্রতিবেশী সমন্বয় কর্মকর্তাও একই সন্দেহে পর্যবেক্ষণে রয়েছেন।
অন্যদিকে পুলিশ কমিশনার ডারমোট শিয়া ১৭ মার্চ ব্রঙ্কসের ৪০তম প্রিসিংক্টের পরিদর্শনের সময় স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত পাঁচ পুলিশ সদস্য করোনভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন কর্মচারী সম্পর্ক বিভাগের জেলা প্রশাসক রবার্ট গ্যামল, চিফ অব ট্রানজিট এডওয়ার্ড ডেলাট্রেসহ ব্রঙ্কস ট্র্যাফিক এজেন্ট ও লেফটেন্যান্টও করোনভাইরাস পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।