নিউইয়র্ক বইমেলার সঙ্গে সংহতি জানালেন আবুল হাসনাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুক্তধারা আয়োজিত বেঙ্গল পাবলিকেশনসের খুদে বইমেলায় কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত (সর্ব বাঁয়ে)
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুক্তধারা আয়োজিত বেঙ্গল পাবলিকেশনসের খুদে বইমেলায় কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত (সর্ব বাঁয়ে)

‘ইচ্ছা ছিল নিউইয়র্কের বইমেলায় যোগ দেওয়ার। ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়া হলো বইমেলার অনেক আগেই। কিন্তু আমেরিকান ভিসা সেন্টার পাসপোর্ট ফেরত দিল বইমেলার পর। বইমেলা শেষ হওয়ার পর নিউইয়র্কে এলাম বইমেলার সঙ্গে সংহতি জানাতে। সঙ্গে নিয়ে এসেছি বেঙ্গল পাবলিকেশনসের কিছু নতুন বই।’
এসব কথা বলেন ৩ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুক্তধারা আয়োজিত বেঙ্গল পাবলিকেশনসের খুদে বইমেলায় কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। এক সময়ের দৈনিক সংবাদ-এর সাহিত্য সম্পাদক ও বর্তমানে কালি ও কলম-এর সম্পাদকের সঙ্গে মুক্তধারায় এক মনোজ্ঞ আলাপচারিতায় বিভিন্ন কথা উঠে আসে। এই অনুষ্ঠান আহমাদ মাযহার ও হাসান ফেরদৌস যোগ দিলে অনুষ্ঠানটি অন্য এক মাত্রা পায়। উপস্থিত ছিলেন ড. নূরন্নবী, ড. জিয়াউদ্দীন আহমেদ, ফেরদৌস সাজেদীন, নিনি ওয়াহেদ, আদনান সৈয়দ, তমিজউদ্দীন লোদী, শামস আল মোমেন, সাবিনা হাই উবি, সেমন্তী ওয়াহেদ, রানু ফেরদৌস, সিতাংশু বিকাশ গুহ, আনোয়ার শাহাদত, শুভ রায়, দিতি হাসনাত, ওবায়দুল্লা মামুন, মুরাদ আকাশ, মনিজা রহমান, বিশ্বজিৎ সাহা প্রমুখ।