নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশি সাংবাদিকদের প্রেসক্লাব নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এই মাহফিলের আয়োজন করা হয়। এতে আমেরিকার মূলধারার রাজনীতিক ছাড়াও নিউইয়র্কের বিভিন্ন বাংলা গণমাধ্যমের সম্পাদক/সিইও, সাংবাদিক, ক্লাবের কর্মকর্তা ও সদস্যসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ও টাইম টেলিভিশন-এর বার্তা সম্পাদক শিবলী চৌধুরী কায়েস। সাবেক সাধারণ সম্পাদক ও ইফতার মাহফিল আয়োজন কমিটির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন—২৫ জুন অনুষ্ঠিতব্য কুইন্স ডিস্ট্রিক্টের সিভিল কোর্টের জাজ নির্বাচনে প্রার্থী অ্যাটর্নি ওয়াট এন গিবন্স, কুইন্স ডেমোক্র্যাট পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী এবং প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ইফতার মাহফিল আয়োজক কমিটির সদস্যসচিব আলমগীর সরকার। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন ক্লাবের কার্যকরী সদস্য ও ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদ।
অনুষ্ঠানে ডা. ওয়াজেদ এ খান ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান এবং নিউইয়র্কের সাংবাদিকদের সৌহার্দ্য-সম্প্রীতি জোরদারের মধ্য দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অ্যাটর্নি মঈন চৌধুরী ধর্মীয় চেতনায় আঘাতকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান এবং বাংলাদেশের নাট্য অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের ধর্ম নিয়ে সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান।
অ্যাটর্নি ওয়াট এন গিবন্স আগামী নির্বাচনে কুইন্স ডিস্ট্রিক্টের সিভিল কোর্টের জাজ পদে তাঁকে নির্বাচিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
প্রেসক্লাবের ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন ও প্রবীণ সাংবাদিক এখন সময়-এর সম্পাদক কাজী শামসুল হক, সাপ্তাহিক পরিচয় সম্পাদক ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক রানার সম্পাদক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশকণ্ঠ সম্পাদক ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর, একই ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আজকাল-এর নির্বাহী সম্পাদক শাহাব উদ্দিন সাগর এবং সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর রচি উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইফতার মাহফিলে প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান, উপদেষ্টা ও সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমদ, উপদেষ্টা নিনি ওয়াহেদ, উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ-এর উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসাইন মঞ্জু, ক্লাবের সাবেক সভাপতি এবং বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, ক্লাবের সহসভাপতি মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এ বি এম সালাহউদ্দিন আহমেদ, ক্লাবের কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, আইঅন বাংলাদেশ-এর রিমন ইসলাম, ক্লাবের কার্যকরী সদস্য ও টাইম টেলিভিশন-এর সৈয়দ ইলিয়াস খসরু, টাইম টেলিভিশন-এর মেরি জোবায়দা, সাংবাদিক শাহেদ আলম, সাংবাদিক সাজিদ হক ও সোহেল হোসাইন, এনটিভি ইউএসএ-এর আবীর আলমগীর, সাপ্তাহিক বাংলাদেশ-এর চিফ রিপোর্টার এস এম সোলায়মান উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর আহমেদ মাজহার ও মঞ্জুরুল হক, এনটিভি ইউএসএ-এর বিশেষ প্রতিনিধি দিদার চৌধুরী, টাইম টেলিভিশন-এর নাজিম উদ্দিন, সাপ্তাহিক জনতার কণ্ঠ’র চেয়ারম্যান শামসুল আলম ও সাংবাদিক রুদ্র মাসুদ এবং সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা টাইমস-এর শাহীন আক্তার মৌ ও খাদিজা বেগম জলি।