নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসের অনুষ্ঠানে অতিথি ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতা-কর্মীরা
বিজয় দিবসের অনুষ্ঠানে অতিথি ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মহান বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় জ্যাকসন হাইটসের একটি চায়নিজ রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি মো. মনির হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন আজমল।

অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা, ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ সিদ্দিকুল হাসান। বক্তব্য রাখেন—নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আকতার হোসেন, জাফর মাহমুদ, নাজিম উদ্দিন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমদ, নুরুল ইসলাম প্রমুখ।

মহান বিজয় দিবসের আলোচনা সভায় নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাবাদ ব্যক্ত করে বলেন, বাঙালি জাতি ও বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই এগিয়ে আসবেন।