নিউইয়র্কপ্রবাসী ফারুক খান আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের অ্যাস্টোরিয়ার দীর্ঘদিনের বাসিন্দা ফারুক খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিলেটের বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ফারুক খান ২ জানুয়ারি রাত ১০টায় নিউইয়র্কের কর্নেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে সাত ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
ফারুক খানের জানাজার নামাজ ৩ জানুয়ারি কুইন্সের অ্যাস্টোরিয়ার শাহজালাল মসজিদে অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ফারুক খান জীবনের অধিকাংশ সময় নানা ধরনের সমাজকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন। অ্যাস্টোরিয়ার শাহজালাল মসজিদ কমিটির মূল উদ্যোক্তা ও প্রথম সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ফারুক খান।