নিউইয়র্কে অস্ত্রসহ অপরাধী গ্রেপ্তারের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৬০ জন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ
ফাইল ছবি: রয়টার্স

নিউইয়র্কের সহিংসতা দিন দিন বেড়ে যাচ্ছে। দিনে দুপুরে প্রকাশ্যে হত্যার ঘটনা এখন নগরবাসীর মুখে মুখে। দেশের সবচেয়ে নিরাপদ শহরটি যেন এখন ক্রমশ মৃত্যুপুরীতে রূপান্তরিত হচ্ছে। নগরীতে শ্রম দিবসের সপ্তাহে ১৬০ জন অপরাধীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)। এক সপ্তাহে অস্ত্রসহ এত অপরাধী গ্রেপ্তারের ঘটনা গত ২৫ বছরের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছে।

এনওয়াইপিডি পুলিশ কমিশনার ডারমট শিয়া ৮ সেপ্টেম্বর একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এনওয়াইপিডি শ্রম দিবসের সপ্তাহে ১৬০ জন অপরাধীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। যা গত ২৫ বছরেও ঘটেনি। যদিও গোলাগুলির ঘটনা শহরের বিভিন্ন অংশে অব্যাহত আছে। তবে পুলিশের চেষ্টার কমতি নেই। গত ২৮ দিনে মোট ৪৩৬ জন অপরাধীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

এনওয়াইপিডি শ্রম দিবসের সপ্তাহে ১৬০ জন অপরাধীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। যা গত ২৫ বছরেও ঘটেনি।
এনওয়াইপিডি পুলিশ কমিশনার ডারমট শিয়া
আরও পড়ুন

পুলিশ বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, গত ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৬০ জন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। যা ২৫ বছরের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছে। গত বছরের ঠিক একই সময়ে অস্ত্রসহ মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

এদিকে ব্রুকলিনে ৭ সেপ্টেম্বর ভোরে জুভার্ট-স্টাইল উদ্‌যাপনের সময় গুলিতে ছয় বছর বয়সী এক শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। নিউইয়র্কে শ্রম দিবস পালনের ২৪ ঘণ্টায় মোট ১৭ জন গুলিবিদ্ধ ও দুজন নিহত হয়েছে।

আরও পড়ুন