নিউইয়র্কে আইনজীবী বশির আহমেদকে সংবর্ধনা

নিউইয়র্কে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৭ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি চায়নিজ হলে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
বশির আহমেদের আমেরিকা আগমন উপলক্ষে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল ও আইনজীবী আহমদ উল্লাহ ফাউন্ডেশন এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পনসর ইয়র্ক হোল্ডিং রিয়েলিটির জাকির এইচ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের সভাপতি আবদুল মুকিত চৌধুরী, সিপিএ ইয়াকুব এ খান, নারী নেত্রী মাজেদা উদ্দিন, আইনজীবী শেখ আখতারুল ইসলাম, কমিউনিটি অ্যাকটিভিস্ট রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আবু নওশাদ, নূর মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাকটিভিস্ট সামসুল আবেদীন, জাহাঙ্গীর হোসেন, রেক্সোনা মজুমদার, আবুল কাশেম, শাহীন, ফয়সাল, আবদুল মান্নান, মাওলানা ফখরুল ইসলাম, আবদুল হাকিম, আবুল কালাম, আনিসুর রশিদ, দীন ইসলাম, ইমতিয়াজ, ইশতিয়াক, হারুন-উর-রশিদ, মিজানুর রহমান, তুহিন, বাবু, সানী, রনি, আসাদ উল্লাহ, অপু, ইসমাইলসহ কমিউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বশির আহমেদকে আয়োজকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দেশ সেবায় তাঁর বিশেষ অবদানের জন্য প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক প্রবাসী এ সংবর্ধনা সভায় যোগ দেন।
সভায় বশির আহমেদ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রয়েছে প্রবাসীদের। সব সময় প্রবাসী বাংলাদেশিরা উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। সরকারও প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় সচেষ্ট রয়েছে।
বশির আহমেদ বলেন, দেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে নিরলসভাবে কাজ করছে সরকার। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকারের বিস্ময়কর উন্নতি বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তাঁর এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।