নিউইয়র্কে আগুনে পুড়ে গেল ব্যবসা প্রতিষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে পুড়ে গেছে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান খামারবাড়ি গ্রোসারি। শুক্রবার স্থানীয় সময় ভোর রাতে ৭৩ স্ট্রিটের গ্রোসারিটির ভেতর থেকে ঘন কালো ধোয়া বেরিয়ে আসতে দেখা যায়। এর কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস আসার আগেই পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।
আগুনের তাপে খামারবাড়ি গ্রোসারির পাশাপাশি দুটি পাঁচতলা বাণিজ্যিক ভবনে এবং অন্যান্য দোকান ও অফিসগুলোরও ক্ষয়ক্ষতি হয়েছে। এখন ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।